রাজধানীর সবুজবাগ এলাকায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সোহেল অপহরণের অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধেই সোহেলের মা-বাবা। গত আড়াই মাসেও উদ্ধার হয়নি সবুজবাগ থানা এলাকা থেকে অপহৃত সোহেল।
রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অপহ্নত সোহেলের মা- শাহানারা বেগম এবং বাবা ছানাউল হক এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন,সোহেলের মামা নুরুল ইসলাম এবং চাচা আহসান হাবিব।
শাহানারা বেগম বলেন,গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা ২০ মিনিটে টেলিফোনে সোহেলকে বাসা থেকে ডেকে নেয় ছাত্রলীগ নেতা রাসেল,স্পর্শ আহমেদ নাসের,দুলাল ও মুন্নী বেগম। এর পর থেকে সোহেল আর বাসায় ফিরে আসেনি।
তিনি বলেন,১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের আরেক নেতা গোলাম মোস্তফা ফোন করে তার বাসায় সোহেলের বাবাকে নিয়ে যেতে বলেন। তারা গোলাম মোস্তফার বাসায় গিয়ে রাসেল,স্পর্শ আহমেদ নাসের,দুলালসহ অনেককে দেখতে পান। শুধু তাই নয়, দুলালের কাছ থেকে অপহ্নত সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনের এয়ারটেলের সিমটি উদ্ধার করেন।
তাদের কাছে সোহেলের খবর জানতে চাইলে,তারা জবাবে বলেন, আগামী ২ দিনের মধ্যেই সোহেল ফিরে আসবে। কিন্তু সোহেল গত আড়াই মাসেও ফিরে আসেনি।
সোহেলের মা বলেন,পরদিন ছাত্রলীগ নেতা রাসেল,স্পর্শ আহমেদ নাসের,দুলাল ও মুন্নী বেগম আত্মগোপন করেন। সোহেলকে অপহরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় গত ১৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ নেতা রাসেল,স্পর্শ আহমেদ নাসের,দুলাল ও মুন্নী বেগমের নাম উল্লেখ করায় ,ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা অপহ্নত সোহেলের মা বাবার উপর ক্ষিপ্ত হয়েছেন।
সবুজবাগ থানা পুলিশ রহস্যজনক কারণে নিরব থাকায় তারা মামলাটির ডিবি পুলিশের মাধ্যমে  তদন্তের আবেদন জানান। পরে ৮ মার্চ মামলাটি ডিবি পুলিশের কাছে তদন্ত  কার্যক্রম হস্তান্তর  করে।
[b]ঢাকা,একে,৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]