চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি  উপেজলায় ১৯৬ প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ৭৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী রয়েছেন।
৬ষ্ঠ দফার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন  ছিল শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষে ১৩ জেলার রিটার্নিং কর্মকর্তারা  নির্বাচন কমিশনে (ইসি) এ  তথ্য পাঠিয়েছেন।    
উল্লেখ্য, আগামী ১৯ মে   ১৩টি উপজেলায় ভোট গ্রহণ  অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, ১৩ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ০৩ মে পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় চেয়ারম্যান পদে ২২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে গত ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে ২৩১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং  কর্মকর্তারা। বৈধ প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৮৯ জন,  ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮৯ জন। আর   মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে আগামী ১৯ মে ময়নমসিংহের তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এখানে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে  একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় এবং অপর একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।  
৬ষ্ঠ দফায় যে ১৩টি উপজেলায়  নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- রংপুরের কাউনিয়া, সদর, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জের বন্দর,গাজীপুরের সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ। এছাড়াও ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার ওই একই তফসিলে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এএম, ৪ মে (টআমনিউজবিডি.কম)//এসআর[/b]