নৌকা ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা নৌঘাট এলাকায় কোদালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-জলসুখা মিরহাটি এলাকার মাকসুদা (৪০), তার ছেলে এরশাদ (২৩) ও মাকসুদার খালা জবেদা (৭০)।
আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, বিকালে ওই তিনজন জলসুখা নৌঘাট এলাকায় ধানের খলায় কাজ করছিলেন। এসময় ঝড় শুরু হলে তারা ঘাটে নোঙর করা নৌকায় আশ্রয় নেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকাটি উদ্ধার করে। নৌকার ভেতর থেকে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু
নৌকা ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা নৌঘাট এলাকায় কোদালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-জলসুখা মিরহাটি এলাকার মাকসুদা (৪০), তার ছেলে এরশাদ (২৩) ও মাকসুদার খালা জবেদা (৭০)





