সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলা মামলার এক আসামিসহ নীলফামারী থেকে তিন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর উপজেলার বিভিন্নস্থানে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার শাহাপাড়ার হাফিজুল ইসলামের ছেলে আহসান হাবীব ওরফে হাসান , মানুষমারা গ্রামের একরামুল হকের ছেলে মশিউর রহমান ও মিস্ত্রিপাড়া গ্রামের মৃত. জসিম উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক মোহাম্মদ মহসীন ।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলা মামলার আসামি শিবিরকর্মী আহসান হাবীব ওরফে হাসানকে রবিবার রাত ১২টার দিকে সদর উপজেলার রামগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, অপর দুই জামায়াতকর্মীকে রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর আওয়ামী লীগ অফিস ও নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলার আসামি।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নীলফামারীতে ৩ জামায়াত-শিবিরকর্মী গ্রেফতার
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলা মামলার এক আসামিসহ নীলফামারী থেকে তিন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার বিভিন্নস্থানে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।





