‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প’র আওতায় ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকা মহানগরীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এ ঋণ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মিলনায়তনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
চুক্তিতে বাংলাদেশে সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, আর এডিবির পক্ষে সই করেন বাংলাদেশ আবাসিক মিশনের প্রতিনিধি কাজুশিকো হিগাসি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের মোট ব্যয় ৬৭ কোটি ৪৯ লাখ ডলার। এ প্রকল্প বাস্তবায়নে ২ শতাংশ সুদে ঋণ দিচ্ছে এডিবি। ঋণের গ্রেস পিরিয়ড ৫ বৎসর এবং পরিশোধের সময়সীমা ২৫ বছর।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ঋণ দিচ্ছে এডিবি
‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প’র আওতায় ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকা মহানগরীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এ ঋণ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের





