পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
তবে নিম্নচাপটি দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তা রাশেদুজ্জামান।
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এই নিম্নচাপটি অবস্থান করছিল। এটি ক্রমেই দুর্বল হয়ে পশ্চিমউত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গেছে।
লঘুচাপের ফলে একই এলাকায় অবস্থানের কারণে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]