যুক্তরাষ্ট্রে এক মাস ছুটি শেষে আগামীকাল ( সোমবার) বাংলা নর্ববর্ষের প্রথম দিন (পহেলা বৈশােখ) দেশে ফিরছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
সিইসি সোমবার সকালে তুর্কি এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। রোববার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, ভিআইভি লাউঞ্জ ব্যবহার করার জন্য গত ১০ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে চিঠি দেয় নির্বাচন কমিশন।
সিইসি রকিবউদ্দিন গত ৫ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত হিসেবে পরিচিতি লাভ করেছেন। এরপর হুট করে উপজেলা নির্বাচন ফেলে গত ৩ মার্চ তিনি হঠাৎ করেই যুক্তরাষ্ট্র যান। এ নিয়ে দেশের গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বিএনপিসহ সিভিল সোসাইটিদের সংগঠণ সুজন বরাবরই সিইসির বিদেশ সফরকে এক ধরনের ফাকিবাজি হিসেবে আখ্যায়িত করেন। কারণ উপজেলায় নিদারুন সহিংসতা এবং শত শত অভিযোগের কোন সুরাহা না করে তিনি দায়িত্ব ছেড়ে দেশের বাইরে চলে যান।
এ বিষেয় রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, সিইসি ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি যুক্তরাষ্ট্র আছেন। তার সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মাজহারুল ইসলাম বলেন, সিইসি স্যার সোমবার সকালে তুর্কি এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন একটি গুঞ্জন উঠেছিল খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা মন্তব্য করেছিলেন।
এক মাসের এ সফরে সিইসি তার মেয়ের বাসায় ছিলেন বলে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
শেষ পর্যন্ত দেশে ফিরছেন সিইসি
যুক্তরাষ্ট্রে এক মাস ছুটি শেষে আগামীকাল সোমবার বাংলা নর্ববর্ষের প্রথম দিন দেশে ফিরছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুর্কি এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে





