নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার মামলার প্রধান আসামী ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের আরো দুইজন সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে লোকজন ওই দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলো নূর হোসেনের ঘনিষ্ট সহযোগি শিপন ওরফে শ্যূটার শিপন ও আতিক। এ দুইজন মূলত নূর হোসেনের মাদক ব্যবসায় সহযোগিতা করত।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত নূর হোসেনের সহযোগি, বাবুর্চি, গাড়ি চালক সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ২২ দিনের মাথায়ও এ নূর হোসেন রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহীনির ধরা ছোঁয়ার বাইরে। এ হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেন সহ ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
[b]ঢাকা, এএইচ, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
নূর হোসেনের দুই সহযোগি গ্রেফতার
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার মামলার প্রধান আসামী ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের আরো দুইজন সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আটি এলাকা থেকে লোকজন ওই দুইজনকে আটক করে পুলিশের





