মাহবুবুল হক (৫৫) নামে এক পোস্ট মাস্টারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুল হক ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামের সিপাহী বাড়ির বাসিন্দা। তিনি মমতাজ মিয়ারহাট পোস্ট অফিসে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত বাড়ি এসে মাহবুবুল হককে ঘুম থেকে ডেকে তুলে রাস্তায় নিয়ে যায়। পরে তারা তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে।
এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে এ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ফেনীতে পোস্ট মাস্টারকে গুলি ও কুপিয়ে হত্যা
মাহবুবুল হক (৫৫) নামে এক পোস্ট মাস্টারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে





