সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা দেয়ার বিধান রেখে ১টি বিল সংসদে পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিলটি পাশ হয়।
চলতি অধিবেশনের ৩৩তম কার্যদিবসে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪ পাসের জন্য সংসদে উত্থাপন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি সংসদে কণ্ঠভোটে দেন। পরে সর্ব সম্মতক্রমে তা পাস হয়। এটি দশম সংসদে পাস হওয়া দ্বিতীয় বিল।
এর আগে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা দেয়ার জন্য একটি আইনের খসড়ায় অনুমোদন করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এরপর সুপ্রিম কোর্টের বিচারকদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা দেয়ার একটি প্রস্তাব আইন ও বিচার বিভাগ থেকে পাঠানো হয়েছিল। মন্ত্রিসভা তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
বিচারপতিদের বেতন বাড়লো ৫০ শতাংশ
সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা দেয়ার বিধান রেখে ১টি বিল সংসদে পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিলটি পাশ





