সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর আনুমানিক ২টায় শহরের সিটি কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, যুবলীগের এই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চোরাচালানসহ একাধিক অভিযোগ রয়েছে। সে আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের নজিরুল উদ্দিন সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, যুবলীগ নেতা আজ (বুধবার) সাতক্ষীরা সিটি কলেজে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশের ওপর চড়া হন মান্নান। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]