আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কাতার প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে কাতারস্থ ইসলামিক কালচারাল সেন্টারের ফানার ভবনে আলোচনা সভার আয়োজন করে ‘আলনূর কালচারাল সেন্টার’। প্রবাসী বিভিন্ন স্তরের সামাজিক নেতারা এতে অংশ নেয়।
শিক্ষাবিদ অধ্যাপক একেএম আমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী পরিবারগুলোকে এবং বিদেশে কর্মরত শ্রমিকদেরকে মাতৃভাষার প্রতি যত্মবান হওয়ার আহবান জানান।
শুধুমাত্র ইংরেজি নির্ভর না হয়ে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে বাংলা শেখা ও লেখর প্রতি আগ্রহী করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন।
তিনি বলেন, আমরা যদি আমাদের ভাষাকে গুরুত্ব না দিয়ে উর্দু ও হিন্দি নির্ভর হয়ে পড়ি তবে অন্যান্য ভাষার লোকেরা বাংলা ভাষার মর্যাদা ও সৌন্দর্য বুঝবে না। তিনি বাংলাভাষা ব্যবহার নিযে সব ধরণের দীনতা পরিহার করে সর্বত্র বাংলা ব্যবহারের পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ নূর তার বক্তৃতায় বলেন, স্ব স্ব ভাষায় পারদর্শী হওয়া নবী করিম সা. এর সুন্নত ও আদর্শ। শুদ্ধ ভাষায় ইসলাম প্রচার এবং এর অব্যাহত চর্চা প্রতিটি বাংলাভাষী মুসলমান ও আলেমের কর্তব্য।
কোনো জাতির পতন ঘটাতে চাইলে সেই জাতির ভাষা ও লিখন পদ্ধতি পাল্টে দেয়াই যথেষ্ট। তাই প্রতিবেশি দেশগুলোর ভাষা আগ্রাসনে আমাদের প্রিয় মাতৃভাষা যেন হুমকির সম্মুখীন না হয় সেজন্য সবাইকে দৃষ্টি দিতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শুয়াইব কাসেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউসুফ গিয়াস।
[b]কাতার,এমআর, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কাতার প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কাতারস্থ ইসলামিক কালচারাল সেন্টারের ফানার ভবনে আলোচনা সভার আয়োজন করে ‘আলনূর কালচারাল সেন্টার’





