সারা দুনিয়ায় নারীরা পিছিয়ে নেই। তারা স্ব স্ব মহিমায় জেগে উঠছে। স্বাক্ষর রাখছে মেধা ও মননের। কেবল ঘরে বসে নেই। তারাও দেখাচ্ছে তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসার মত জটিল ও কঠিন কাজে সফলতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মত স্থানে তারা এখন নিজের মেধা বিকাশে কৌশল নিয়ে তৎপর। এমনি এক সন্ধিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার সকালে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবনী সহায়তা নারী উদ্যোক্তাদের এগিয়ে চলা' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়নে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। এর ব্যত্যয় ঘটলে ক্ষমতায়নের ধারে কাছেও যাওয়া যাবে না।
সারাদেশে নারীর ক্ষমতায়নে বাংলালিংক, এশিয়া ফাউন্ডেশন ও ব্যবসায়ী নারীদের জেলাভিত্তিক ফোরাম (ডিডব্লিউবিএফএস) একত্রিত হয়ে এই নতুন উদ্যোগ নেন।
প্রধান অতিথি বলেন, নারীদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হতে হবে। এর মাধ্যমে তারা সচেতনতার সাথে কাজ করতে পারবে। সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই এ সরকার জনগণের কল্যাণে কাজ করছে।
এছাড়া নারী উদ্যোক্তাদের কাজের অগ্রগতি এবং সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে 'এক হাজার কোটি' টাকা দেওয়ার জন্য প্রস্তাব করবেন বলেও তিনি জানান।
অনুষ্ঠানের সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। দায়িত্বশীলতার সাথে কাজ করার পাশাপাশি খারাপ অংশীদারিত্ব পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারের সমর্থন কামনা করেন সাবেক এই উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রথম আলোর আইসিটি বিভাগের কর্মকর্তা, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেসসহ নারী উদ্যোক্তারা বক্তব্য রাখেন।
তারা বলেন, এই উদ্যোগকে এগিয়ে নিতে একটি ব্যবসায়িক গাইড তৈরী, অনলাইনে পণ্য কেনাবেচার জন্য এসএমএস/ অ্যাপস ভিত্তিক সেবা, প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ, মোবাইলে তথ্য আদান-প্রদান, নেটওয়ার্কিং, ই-কমার্স এবং কর্তৃত্ব ক্ষমতায়নে প্রশিক্ষিত করে তুলতে হবে।
এই প্রকল্প জেলা ও জাতীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি ব্যবহার করে সময়মত সঠিক তথ্য আদান-প্রদান এবং জোরালো নেটওয়ার্কিং এর মাধ্যমে তাদের ব্যবসায়িক ফোরামের প্রচারণা ও উন্নয়নের লক্ষ্যে সুযোগ প্রদান করলে এই প্রকল্পের অন্তর্ভূক্ত নারীদের বাংলাদেশে বাণিজ্যিক পরিবেশে নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।
[b]ঢাকা, কেইচ, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নারীর ক্ষমতায়নে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই
সারা দুনিয়ায় নারীরা পিছিয়ে নেই। তারা স্ব স্ব মহিমায় জেগে উঠছে। স্বাক্ষর রাখছে মেধা ও মননের। কেবল ঘরে বসে নেই। তারাও দেখাচ্ছে তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসার মত জটিল ও কঠিন কাজে সফলতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মত স্থানে তারা এখন নিজের মেধা বিকাশে কৌশল নিয়ে তৎপর





