নাটোর জেলার বড়াইগ্রামে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার মেরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত রুহুল আমিনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে থাকা ২০ হাজার টাকা লুটে নেয়।
বাধা দিতে এলে ডাকাতরা দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে রুহুল আমিন (২৬), তার ছোটভাই আলহামদু  ও বাবা আবুল হোসেনকে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আলহামদুকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]