[b]বগুড়া:[/b] জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক।
এ সময় তাকে বিক্ষুব্ধরা গণধোলাই শুরু করে।
পরে শাজাহানপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং মেজর সুফি কামরুদ্দীনের নেতৃত্বে যৌথ বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর দাবির মুখে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান,মঙ্গলবার সকালে শাজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সকালে স্কুলে আসেন। হরতালের কারণে এ সময় অন্যান্য শিক্ষকরা স্কুলে উপস্থিত ছিলেন না। এই সুযোগে আবদুল মান্নান স্কুলের দফতরি বাবুল হোসেনকে সঙ্গে নিয়ে স্কুলের আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়ে চিৎকার শুরু করেন।
এ সময় স্থানীয়রা স্কুলের দফতরিকে আটক করলে সে জানায় তার কোনো দোষ নেই। প্রধান শিক্ষক আবদুল মান্নান নিজেই আগুন লাগিয়েছেন।
পরে লোকজন প্রধান শিক্ষককে আটক করলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি বেগতিক দেখে আবদুল মান্নান পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে ক্ষিপ্ত গ্রামবাসী তাকে ধরে স্কুলেই তালাবদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন।
খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি পুলশ ফোর্স নিয়ে শিক্ষককে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেন। পরে সেখানে যৌথ বাহিনীর একটি টিম উপস্থিত হয়ে দোষী শিক্ষককে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
শাজাহানপুর থানার ওসি জানান,সুজাবাদ স্কুলে আগুন লাগানো এবং প্রধান শিক্ষককে আটকে রাখার খবর পেয়ে আমরা শিক্ষককে উদ্ধার করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান,তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।
সুজাবাদ স্কুলের দফতরি বাবুল হোসেন জানান,প্রধান শিক্ষক আবদুল মান্নান বগুড়া সদরের কলোনী এলাকার বাসিন্দা এবং বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী। মঙ্গলবার সকালে সবার আগে তিনি স্কুলে এসেই আসবাবপত্রে আগুন লাগানো শুরু করেন। আমি কিছু বুঝে ওঠার আগেই এলাকাবাসী এসে আমাকেসহ তাকে ধরে ফেলেন।
স্কুলে আগ্নিসংযোগ করতে গিয়ে আটক প্রধান শিক্ষক
জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক।
আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলক বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ অনুসন্ধানে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ শিক্ষার্থী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে।
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রেণিকক্ষে গভীর ঘুম স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামের এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।
















