শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় এবং রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সূত্র: বাসস
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]