নয়াদিল্লী: ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার ডেনমার্কের এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
গতকাল মঙ্গলবার রাতে নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে একদল লোক ওই ড্যানিশ নারীকে গণধর্ষণ করেছে বলে ওই নারী অভিযোগ করেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশকে দেওয়া জবানবন্দিতে ৫১ বছর বয়সী ওই ড্যানিশ নারী জানান, এক সপ্তাহ ধরে তিনি ভারত ভ্রমণ করছেন। ভারতে এসে তিনি প্রথমে আগ্রা সফরে যান। আগ্রা থেকে গতকাল নয়াদিল্লিতে আসেন তিনি। সেখানে তিনি হোটেল আমাক্সে ওঠেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389768675.jpg[/img]
মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘর দেখে ফেরার পথে ওই ড্যানিশ পর্যটক রাস্তা হারিয়ে ফেলেন। তিনি পথচারীদের জিজ্ঞেস করে হোটেলের রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় ওই দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। ওই নারী দাবি করেন, নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ওই দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাঁর সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান সামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর তিনি কোনো মতে হোটেলে পৌঁছাতে সক্ষম হন এবং পুলিশ ও ড্যানিশ দূতাবাসকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ জানায়, ওই নারী যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা সবাই বখাটে। ঘটনার তদন্ত চলছে।
এ ঘটনার সপ্তাহ খানেক আগে ১৬ বছর বয়সী এক কিশোরী অভিযোগ করেছিল, ওই একই এলাকায় একইভাবে সেও যৌন হয়রানির শিকার হয়।
২০১২ সালের ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মারা যান এক মেডিকেলছাত্রী। ওই ঘটনার পর ভারতজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389768312.jpg[/img]
২০১২ সালের ডিসেম্বরে তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে রাজধানী দিল্লীসহ সারা দেশ যখন প্রতিবাদে উত্তাল, ঠিক সে সময়ই বিশ্ববিদ্যালয়ে পড়ার শেষ সেমিস্টারে স্টেলা জেমস নামক এক আইনের ছাত্রী পড়াশুনোয় কিছু সাহায্যর ব্যাপারে গিয়েছিলেন এক বিচারপতির কাছে। ঘটনাটি ছিল বড়দিনের আগের সন্ধ্যা।
স্টেলার বর্ণনা অনুযায়ী, সে সময় ওই বিচারপতির হাতে তিনি যৌন লাঞ্ছনার শিকার হন – যেটা শারীরিকভাবে ততটা আঘাত না-করলেও মানসিকভাবে ছিল খুবই মারাত্মক।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389768103.jpg[/img]
পরে ওই সাবেক বিচারক ও পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের প্রধান অশোক গাঙ্গুলি কমিশন থেকে ইস্তফা দেন। রাজ্যজুড়ে প্রতিবাদের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে মি. গাঙ্গুলি পদত্যাগ পত্র জমা দেন।
শ্রেণীহীন
ভারতে এবার ড্যানিশ নারীকে গণধর্ষণের অভিযোগ
নয়াদিল্লী: ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার ডেনমার্কের এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। গতকাল মঙ্গলবার রাতে নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে একদল লোক





