রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ২টার দিকে বক্তব্যে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগতসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং মিছিলের ঘোষণা দিয়ে গণ-অবস্থান কর্মসূচি শেষ করেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ২টার দিকে বক্তব্যে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগতসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং মিছিল হবে।

এর আগে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

এতে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও প্রধান অতিথি হিসেবে ছিলেন ৩৩ দিন কারাভোগের পর মুক্তি পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

এইচএম