রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাসচাপায় ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল কুদ্দুস নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৫টার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের দাড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায়। তিনি বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে পশু চিকিৎসক আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে বদরগঞ্জ থেকে ট্যাকসেরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (রাঙ্গামাটি-জ-০৪-০০২৪) তাকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই পশু চিকিৎসক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ডা. আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. বলে ঘোষণা করেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]