[b]নয়াদিল্লী: [/b]ভারতের প্রভাবশালী দৈনিক আজকাল বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের করনীয় সম্পর্কে 'জাগে দিল্লি'নামে বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে।সেখানে শুধু একটি দল নয় বাংলাদেশের শাসক ও বিরোধী দু’পক্ষকেই বন্ধু মনে করে আলোচনার বাতাবরণ সৃষ্টি করতে নয়াদিল্লীকে আহবান জানানো হয়।
সম্পাদকীয়তে বলা হয়, পাশের বাড়িতে (বাংলাদেশে) আগুন লেগেছে,এখনই জল ঢালতে না পারলে সে আগুন আমাদেরও (ভারতের) ঘর পোড়াবে। বাংলাদেশের পরিস্থিতি ভারতের কাছে প্রতিদিনই আরও বেশি উদ্বেগের হয়ে উঠছে।তাই ভারতের দায়িত্ব আরও বেড়েছে, বাংলাদেশের শাসক ও বিরোধী দু’পক্ষকেই বন্ধু মনে করে আলোচনার বাতাবরণ সৃষ্টি করতে হবে। ওপার বাংলার (বাংলাদেশের) ৯টি জেলায় এখন যে পরিস্থিতি, তা আরও খারাপ হলে বিপর্যয় নেমে আসবে এপার বাংলাতেই (ভারতে)। আরও একবার শরণার্থীর ঢল বুকে নেওয়ার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গের আছে কি ? তাই তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানায় আজকাল।
শ্রেণীহীন
বাংলাদেশের আগুন না নিভালে ভারতও পুড়বে: আজকাল
ভারতের প্রভাবশালী দৈনিক আজকাল বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের করনীয় সম্পর্কে 'জাগে দিল্লি'নামে বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে।সেখানে শুধু একটি দল নয় বাংলাদেশের শাসক ও বিরোধী দু’পক্ষকেই বন্ধু মনে করে





