কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। সোমবার বিকেল ৫টায় এ দুঘর্টনা ঘটে।
নিহত পুলিশের নাম হাসান (৪৫)। তিনি ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন ও কুমিল্লা সদর এলাকার বাসিন্দা।
সদরের পাচঁথুবি ইউনিয়নের সুবর্ণপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে উপজেলা সদরে ফেরার পথে পিকআপভ্যান উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় পুলিশ সদস্য হাসান গুরুতর আহত হন। তাকে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আহতরা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ কুমেক হাসপাতালে রয়েছে।