মাগুরায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে 'ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মমুক্ত দেশ গড়ি' স্লোগানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) ব্যবস্থাপনায় ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও এনজিও কো-অর্ডিনেটর মো.আব্দুল হালিম।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. কাজী তারিফুজ্জামান, তাসুকুজ্জামান, নাটাবের ঢাকা অফিসের কর্মকর্তা রুবাইয়া সুলতানা,ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির মাগুরা সদরের ম্যানেজার মো.শাহজাহান সিরাজ প্রমুখ। সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০ জন ধর্মীয় নেতা ও ইমামরা অংশগ্রহণ করেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় ইমামদের সঙ্গে কর্মশালা
মাগুরায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে 'ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মমুক্ত দেশ গড়ি' স্লোগানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে





