[b]ঢাকা:[/b] বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগাম জামিনের শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার।
বুধবার তার পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হবে বলে জানান ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
প্রসঙ্গত, শাহবাগ ও রমনা থানায় দায়ের করা তিনটি মামলায় আগাম জামিন চাওয়া হয়েছে