ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুল করিম নয়ন নামে আরও এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন বিরিঞ্চি এলাকার মকবুল আহমদ সড়কের ফজলুল করিমের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান জানান, একরাম হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে থাকা আসামিরা কিলিং মিশনে জড়িতদের মধ্যে আশরাফুল করিম নয়নের নাম প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ  দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ