রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপটি মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে এবং অন্যটি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবডি.কম) // জেএ[/b]