বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় তার ভাইকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কদমতলীর জুরাইন মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের মা সাংবাদিকদের জানান,বৃহস্পতিবার সকালে বখাটে মাইনুলের সঙ্গে তার ছেলের বাক-বিতন্ডা হয়। এরপর দুপুরে বাড়ির সামনে বখাটে মাইনুল, রনি, আলাউদ্দিন ও পুলিশের সোর্স শাহীন মিলে তার ছেলেকে মারধোর ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।
তিনি জানান, গত বুধবার সকালে স্থানীয় বখাটে মাইনুল হোসেন তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে পাশবিক নির্যাতন করে। এরপর রাত ১২টার সময় বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করা এ হামলা চালিয়েছে বখাটেরা।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
রাজধানীতে যুবককে কুপিয়ে আহত
বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় তার ভাইকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কদমতলীর জুরাইন মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে





