প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচারকরা সাংবিধানিকভাবে স্বাধীন। কিন্তু আইনের ঊর্ধ্বে নন।
শনিবার আইনজীবীদের বার সনদ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ঢাকা ও ঢাকা মহানগর আইনজীবী সমিতিতে অর্ন্তভুক্ত (বার কাউন্সিলে ২০০৯ সালের ৮ ডিসেম্বর তালিকাভুক্ত) আইনজীবীদের সনদ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনদপ্রাপ্ত আইনজীবীদের উদ্দেশ্য প্রধান বিচারপতি বলেন, সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এখন আপনারা অফিসার্স অব দি কোর্ট। আদালতের ভিতর ও বাইরে সব সময় ভালো আচরণ করতে হবে। এটি একটি মহৎ পেশা। এ পেশায় সৎ হতে হবে। অনুকরণীয় আচরণ করতে হবে।
আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইমোশনাল হয়ে আদালতে কিছু সাবমিশন করবেন না। আদালতে রাজনৈতিক ইস্যু টেনে সাবমিশন না করে লিগ্যাল পয়েন্টে যুক্তি উপস্থাপন করবেন। 
প্রধান বিচারপতি আরও বলেন, পূর্ণাঙ্গ রায় না পড়েই অনেক মহল থেকেই রায় নিয়ে মন্তব্য করা হয়। ফ্রি স্টাইলে এভাবে রায় নিয়ে মন্তব্য করা ঠিক না।

[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]