ম্যাক্সিম পত্রিকার বিচারে ২০১৩ সালের বিশ্বের হটেস্ট একশো সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১১ সালেও এই সম্মান পেয়েছিলেন প্রিয়াঙ্কা। দেহ-সৌন্দর্যের নিরিখে ফের সর্বসেরার ফিনিশিং পয়েণ্টে পৌছতে শুধু ভারতীয়ই নয়,বিদেশের সব সুন্দরীদের তুড়িতে রিজার্ভ বেঞ্চে পাঠিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।
এতদিন কিস্তিতে সেরার সম্মান পাচ্ছিলেন। অনলাইনে বিভিন্ন সমীক্ষায় দর্শকদের ভোটে কখনও তাঁর চিকন পিঠ,ক্ষীণ কটিদেশ,দীঘল দুই পা,কিংবা তাঁর রক্তিম ঠোঁটও জিতে নিচ্ছিল সেক্সিয়েস্ট-এর শিরোপা। কিন্তু এবার ইনস্টলমেণ্ট বন্ধ। এক্সোটিক এই নায়িকা-গায়িকার দশে দশ দেহসৌষ্ঠব এবার আগাগোড়াই সম্মোহিত করেছে তাঁর অগণিত ভক্তদের। যার ফল অনলাইনে আসা তিন লক্ষেরও (৩,৫৯,৪৫০) বেশি ভোট। হাসতে হাসতে তাই প্রিয়াঙ্কা চোপড়া ছিনিয়ে নিয়েছেন হটেস্ট সেলিব্রিটি জায়গাটি।
কিন্তু হটেস্ট নায়িকার চোখে হটেস্ট কে? দর্শকদের হৃদকম্পন যাকে দেখে এক্সপ্রেস ট্রেনের গতিতে দৌড়য়,তাঁর বিচারে হটেস্ট অভিনেতা-অভিনেত্রী কারা? ভারতে অমিতাভ বচ্চন, রেখা। আর বিদেশিদের মধ্যে রবার্ট ডাউনি জুনিয়র এবং অ্যাঞ্জেলিনা জোলি। তবে হটেস্ট বডি কিন্ত্ত হৃতিক রোশনের। আর নিজের চোখে প্রিয়াঙ্কা চোপড়া সেরা আকর্ষণ কী? আমার চোখ, দৃষ্টিভঙ্গি এবং অবশ্যই আমার মস্তিষ্ক! আর তাই করিনা-দীপিকারা সাবধান!
শ্রেণীহীন
বিগত বছরে বিশ্বের হটেস্ট একশো সেলিব্রিটির শীর্ষে প্রিয়াঙ্কা