জেলার চার উপজেলায় কালবৈশাখীতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। একই পরিবারের চারজনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
এছাড়া রবিবার রাতে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর ও সহস্রাধিক গাছপালা লণ্ডভণ্ড ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবারের এ ঝড়ে কলমাকান্দা উপজেলায় একই পরিবারের চারজনসহ মোট সাত জন মারা গেছেন। তারা হলেন- বিষমপুর গ্রামের অফরোজা বেগম (৩৫), তার ছেলে রনি (২), পারভেজ (৯) ও রানা (৫), নয়নগর গ্রামের মামুন (২০), আনন্দপুর গ্রামের জুনু মিয়ার স্ত্রী দীপ্তি বেগম (৬০), বরকাঁপন গ্রামের আবু নেছার (২৮) এবং পুগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামের ঈমান আলীর স্ত্রী আবুলের মা (৬০)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম উপজেলায় ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বাকি ৪ জন মারা গেছেন নেত্রকোনা সদর, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায়।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নেত্রকোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২
জেলার চার উপজেলায় কালবৈশাখীতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। একই পরিবারের চারজনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এছাড়া রবিবার রাতে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে পাঁচ শতাধিক বাড়িঘর ও সহস্রাধিক গাছপালা লণ্ডভণ্ড





