প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের গাড়ি চালক সোহেলের সন্ধান দাবিতে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতির ডাকে রোববার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে।
অন্যদিকে ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ভটভটি বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকে পাবনায়ও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
রোববার সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়।
ধর্মঘট চলাকালে সুনামগঞ্জ ও পাবনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। রাস্তায় বাস ট্রাক চলাচল করতে দেখা যায় নি।
যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন মহাবিপাকে। তাদের দুর্ভোগ এখন চরমে।
সকাল ৬টা থেকে মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমবায় সমিতির সদস্যদের সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, ওয়েজখালি পয়েন্ট ও মদনপুর পয়েন্ট এবং সুনামগঞ্জ-সিলেট সড়কসহ সব কয়টি আঞ্চলিক সড়কে পিকেটিং করতে দেখা গেছে।
এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেন।
[b]ঢাকা, ২৫ মে (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
সুনামগঞ্জ ও পাবনায় পরিবহন ধর্মঘট চলছে
প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের গাড়ি চালক সোহেলের সন্ধান দাবিতে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতির ডাকে রোববার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে। অন্যদিকে ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ভটভটি





