হিলি স্থলবন্দরে মঙ্গলবারও হরতাল ডেকেছে হিলি স্থলবন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার দিনও তারা হরতাল পালন করে। ফলে হিলি স্থলবন্দরে ঢোকার অপেক্ষায় ভারতীয় অংশে পণ্য বোঝাই প্রায় দুই হাজার ট্রাক দাঁড়িয়ে আছে।
এ ব্যাপারে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধ চলতে থাকবে।
তিনি জানান, তাদের তিন দফা দাবি হল- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হয়রানি বন্ধ, আমাদানি করা পণ্যে বিজিবির সিল না মারা ও বিজিবির–৩ ব্যাটালিয়নের অধিনায়ককে অপসারণ করা।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী  জানান, অবরোধ ও হরতালের কারণে আমদানি-রফতানি বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
ঢাকা, ২০মে (টাইমনিউজবিডি.কম) //জেডআই