নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত নূর হোসেনের সহযোগী মশিউরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মশিউর নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিন।
গ্রেফতারকৃত মশিউর যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সেবাদত হোসেনের ছেলে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]