অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫ বরেণ্য ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করেছে জাতীয় প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
ভাষা সৈনিকরা হলেন, মো. তকিয়ূল্লাহ, মোর্তুজা বশির, মো. শফিক, সুফিয়া আহাম্মেদ ও জয়নুল আবেদিন। প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহাম্মেদ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান ছাড়াও স্বরচিত কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কবি ও গীতিকার কে জি মোস্তফা।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি. কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
৫ ভাষা সৈনিককে জাতীয় প্রেসক্লাবের সম্মাননা
অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫ বরেণ্য ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করেছে জাতীয় প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।