প্যানেলভুক্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দ্রুত চূড়ান্ত নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানিয়েছে তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালের ১০ জুন পরিপত্র জারি এবং ২০১০ সালের ২৩ এপ্রিল ৩০ হাজার শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশের পর সু-সম্পন্ন ফল প্যানেল তৈরি করা হয়। যা আগামী ৫ বছর য়োদী কার্যকর থাকবে।
কিন্তু পরিপত্রে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী এখন পর্যন্ত ১৪ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। পদশূন্য বাকি ২৬ হাজার জনকে ৪৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ দেওয়ার কথা। এখন পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এর মধ্যে অনেকে চাকরিতে দরখাস্ত করার বয়সসীমা অতিক্রম করেছে।
এবং গত ২৭/১০/১৩ তারিখে সচিবে সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে জাতীয় করনের পর অবশিষ্ট পদে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। যার প্রেক্ষিতে আমরা শিক্ষকরা আইনের আশ্রয় নিলে হাইকোর্ট ২২৯২৫ টি পদে প্যানেল শিক্ষকদেরও নিয়োগ প্রদান না করিলে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট রোল জারি করে।
বক্তারা আরও বলেন, আমাদের অধিকাংশ শিক্ষক উচ্চ ডিগ্রিধারী। যে কারণে অনেকেই ইতোমধ্যে চাকরিতে দরখাস্ত করার বয়সসীমা অতিক্রম করেছেন। তাছাড়া প্রাক-প্রাথমিক ও অবসরজনিত কারণে সারা দেশে প্রায় ৭০ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য হয়েছে। সরকার আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আমাদের ওই পদে নিয়োগ প্রদান করলে সহজেই সমস্যা সমাধান সম্ভব।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমলেশ সরকার, হাবিবুল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ৫মে, এমএইচ, (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
প্যানেলভূক্ত প্রাথমিক শিক্ষকদের চূড়ান্ত নিয়োগের দাবি
প্যানেলভুক্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দ্রুত চূড়ান্ত নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানিয়েছে তারা। মানববন্ধনে শিক্ষকরা বলেন, রেজিস্ট্রার





