অবিলম্বে বুড়িগঙ্গা,শীতলক্ষ্যা,তুরাগ ও বালু নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন, নাগরিক অধিকার ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশার ১৫ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে নদ-নদী রক্ষায় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা অগ্রাহ্য করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দেয়া এসব নদী তীরের ইজারা বাতিলেরও দাবি জানিয়েছেন তারা। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, হাইকোর্টের নির্দেশনা ও নদীবিষয়ক আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সিদ্ধান্ত লঙ্ঘন করে বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদী তীরের ভূমি ইজারা দিয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। এসব কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশিষ্টজনরা।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়,২০০৯ সালের ২৫ জুন দেয়া হাইকোর্টের রায়ের পর গঠিত নদীবিষয়ক আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেকোনো নদীতীর ইজারা প্রদান নিষিদ্ধ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই সিদ্ধান্ত লঙ্ঘন করে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যাসহ বিভিন্ন নদীর বিস্তীর্ণ তীরভূমি ইজারা দিয়েছে। বিআইডব্লিউটিএর এই পদক্ষেপ জাতীয় স্বার্থপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিদাতারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর তারিক আলী ও ড. গোলাম জাকারিয়া,তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না,সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তাসনিম রানা,স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন,বাংলাদেশ পীস মুভমেন্টের চেয়ারম্যান অধ্যাপক কামাল আতাউর রহমান,উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার,উন্নয়ন গবেষক মনোয়ার মোস্তফা,নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া সেলের সম্পাদক ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম সুজন এবং গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শাকিল আহমেদ অরণ্য।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
বুড়িগঙ্গাসহ সব নদী অবৈধ দখলমুক্ত করুন
অবিলম্বে বুড়িগঙ্গা,শীতলক্ষ্যা,তুরাগ ও বালু নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন, নাগরিক অধিকার ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশার ১৫ জন বিশিষ্ট





