[b]ঢাকা: [/b]দোহার উপজেলার বিলাশপুর এলাকায় আজ সোমবার সকালে লাঙ্গল ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।
নিহতরা হলো মুসা খন্দকার (৫৫), তার ছেলে মাসুদ খন্দকার (২৮), মকবুল হোসেন (৩৫), আনোয়ার মোল্লার ছেলে আসলাম মোল্লা (২০) এবং আরেকজনের নাম এখনো জানা যায়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়। এদের একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
এলাকাবাসী জানায়, নির্বাচনের জের ধরে সোমবার সকাল নয়টার দিকে বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা নামক এলাকায় লাঙ্গল প্রতীক-সমর্থিত আলাউদ্দিন মোল্লা এবং নৌকা প্রতীক-সমর্থিত হুকুম আলী পোদ্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলাউদ্দিন মোল্লা গ্রুপের তিনজন নিহত হয়েছেন। তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
সংঘর্ষের ঘটনার পর এলাকায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে জাতীয় পার্টির সালমা ইসলামের কাছে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান হেরেছেন।
শ্রেণীহীন
দোহারে আ'লীগ-জাপা সংঘর্ষ, নিহত ৫
দোহার উপজেলার বিলাশপুর এলাকায় আজ সোমবার সকালে লাঙ্গল ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। নিহতরা হলেন মুসা খন্দকার (৫৫), তার ছেলে মাসুদ খন্দকার (২৮) ও মকবুল হোসেন (৩৫)। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়। এদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।





