[b]ঢাকা :[/b] প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না। তাদের কঠোর শাস্তি দেয়া হবে।
স্থগিত আসনে নির্বাচন প্রস্তুতির বৈঠক শেষে আজ শনিবার এনইসি সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে তারা সন্ত্রাসী, তাদের কঠোর শাস্তি দেয়া হবে। কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না। তারা যেখানেই থাকুক খুঁজে বের করতে আইন শৃঙ্খলা-বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’
এই সময় নির্বাচনী এলাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের নির্বাচন বয়কট সম্পর্কে তিনি বলেন, ‘বড় একটি দল নির্বাচন বর্জনের পাশাপাশি নির্বাচন প্রতিহত করার কারণে নির্বাচনে সহিংসতা বেশী হয়েছে।’
ভোট প্রদানে ভোটাররা যাতে নির্বিঘে ও স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারে সে জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আইন-শৃঙ্খলাবাহিনীর ভ্রাম্যমান ইউনিটসমূহ কাজ করবে বলেও জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছয় রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা তাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে জানান।
এ সময় তারা ঝুঁকিপূর্ণ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও প্রার্থীদের নানা অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা চান।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতি দশ কেন্দ্রের জন্য সশস্ত্রবাহিনী ৪৩ জন সদস্য, তিন কেন্দ্রের জন্য ১৩২ জন পুলিশ সদস্য, ৫ কেন্দ্রের জন্য ৮২ জন র্যারব সদস্য এবং ১০ কেন্দ্রের জন্য ৪৩ জন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।
১৬ জানুয়ারি ছয় জেলার আটটি আসনের ৩৯২ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ছয় জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গঠিত সমন্বয় সেল এ নির্বাচনেও কাজ করবে। এতে পুলিশ, আনাসার, বিডিআর, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার একজন করে প্রতিনিধি থাকবে। তারা ভোটগ্রহণের আগ থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত এলাকা সমন্বয় ও ইসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে বলেও জানান সিইসি।
বৈঠকে ইসি কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের ছাড় নয় : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কোন ছাড় দেয়া হবে না। তাদের কঠোর শাস্তি দেয়া হবে।





