নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাহিমা নামে ৪ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনার পর থেকে বাবা দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে দেলোয়ার হোসেন ও ইয়াসমিন দম্পত্তি পরিবারে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে কলহ দেখা দেয়।
এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১০টায় ৪ মাসের শিশু রাহিমাকে মাটিতে আছাড় দেয় বাবা দেলোয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে।
পরকীয়া প্রেমের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।
[b]নারায়ণগঞ্জ,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]