জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার হাউজিং এলাকায় আপন ভাইয়ের হাতে জহুরা খাতুন (৫০) নামে বোন খুন হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে হাউজিং এলাকার ৩৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, হাউজিং এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী জহুরা খাতুনের সাথে তার ভাই সলেমান শেখের সাথে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
তিনি জানান,শনিবার বিরোধপূর্ণ জমি নিয়ে মিমাংসা হবার কথা ছিল। তবে মিমাংসা না করে শনিবার রাতে জহুরা খাতুনের স্বামী বাইরে গেলে এক পর্যায়ে সলেমান শেখ ও তার ছেলে শামীম জহুরাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পর হত্যাকারি সলেমান শেখ ও তার ছেলে শামীম পলাতক বলে জানান তিনি।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]