চট্টগ্রামের চকবাজারে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের তেলিপট্টি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তার নাম ঠিকানা জানাতে পারেননি। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে ওসি আনোয়ারুল জানান।
তিনি বলেন, খালি ট্রাকটি ঘোরানোর সময় ওই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
[b]চট্টগ্রাম, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]