চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় আকাশ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ পুলিশ কনেস্টবলসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দু’জন হলেন- পুলিশ কনেস্টবল হাবিরুল ইসলাম ও হত্যা মামলার আসামী বাছা (৩০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার জানান,জেলা পুলিশের একটি দল হত্যা মামলার আসামি ধরতে আকাশ হোটেলে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ো। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হন।এ ঘটনায় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান জোড়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]
শ্রেণীহীন
বন্ধুকযুদ্ধে পুলিশসহ গুলিবিদ্ধ ২
চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় আকাশ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ পুলিশ কনেস্টবলসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।





