স্মার্টফোনের সঙ্গে গাড়ির সংযোগ ঘটানোর মতো প্রয়োজনীয় সফটওয়্যার তৈরিতে নেমেছে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো। নতুন এ ধারাকে বলা হচ্ছে স্মার্টকার। যেখানে স্মার্টফোন, ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের স্ক্রিনেই জানা যাবে গাড়ির গতি, অবস্থান, দিকনির্দেশনা ইত্যাদি বিষয়। এ ধরনের প্রযুক্তি গাড়ি চালনাকেও নিরাপদ করবে। খবর গার্ডিয়ানের।
স্মার্টকার তৈরির উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের শীর্ষ ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান গুগল চালু করেছে ওপেন অটোমোটিভ অ্যালায়েন্স (ওএএ) জোট। এতে যোগ দিয়েছে অডি, জেনারেল মোটরস, হোন্ডা, হুন্দাইয়ের মতো গাড়ি নির্মাতাদের পাশাপাশি গ্রাফিকস চিপসেট প্রস্তুতকারক এনভিডিয়া। তবে এ খাতে আগে থেকেই কাজে নেমে পড়েছে প্রবল প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও মাইক্রোসফট।
তবে স্মার্টকার তৈরিতে গাড়ি নির্মাতারা একক কোনো সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার কোম্পানির ওপর নির্ভর করছে না। এর আগেই অডি, জেনারেল মোটরস (জিএম) ও হুন্দাই জোট বেঁধেছিল অ্যাপলের সঙ্গে। ফোর্ড আবার আলাদাভাবে অ্যাপল ও মাইক্রোসফটের সঙ্গেই জোট করেছে।
ওএএ প্রকল্প ঘোষণা দেয়ার সময় গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের পরিচালক প্যাট্রিক ব্র্যাডি বলেন, ‘এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রকে আমাদের জীবনে বর্তমান ডিসপ্লেগুলোর সঙ্গে যোগ করা হয়নি, সেটা হচ্ছে গাড়ি।’
ওএএর মূল লক্ষ্য গাড়ির উপযোগী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করে তা দিয়ে গাড়ি চালনাকে আরো নিরাপদ, সহজ ও আনন্দদায়ক করে তোলা। তাতে ব্যবহার করা হবে নতুন ধরনের সমন্বিত প্রযুক্তি। ব্র্যাডি আশা করছেন, চলতি বছরের শেষ দিকেই অ্যান্ড্রয়েডযুক্ত গাড়ি রাস্তায় নামবে। ইন্টারনেট
শ্রেণীহীন
কার-সফটওয়্যার নির্মাণ দৌড়ে গুগল-মাইক্রোসফট-অ্যাপল
স্মার্টফোনের সঙ্গে গাড়ির সংযোগ ঘটানোর মতো প্রয়োজনীয় সফটওয়্যার তৈরিতে নেমেছে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো। নতুন এ ধারাকে বলা হচ্ছে স্মার্টকার। যেখানে স্মার্টফোন, ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের স্ক্রিনেই জানা যাবে গাড়ির গতি, অবস্থান, দিকনির্দেশনা ইত্যাদি বিষয়।





