চলচ্চিত্র যেন দেশের যুব সমাজকে অন্যদিকে নিয়ে না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) বিকেলে জাতীয় চলচ্চিত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর আগারগাওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
ঢাকা ও ঢাকার বাইরে যেসব সিনেমা হল আছে সেগুলোকে আধুনিকায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ভিত্তিক ছবি বির্নিমানের দিকে আরো বেশি সোচ্চার হতে হবে।
এক সময় চলচ্চিত্রে অশ্লীলতা ও ধুমধারাক্কা ভাব থাকলেও ৯৬-এ ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ সরকার এই অঙ্গনে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
চলচ্চিত্র যেন যুব সমাজকে অন্যদিকে নিয়ে না যায়: প্রধানমন্ত্রী
চলচ্চিত্র যেন দেশের যুব সমাজকে অন্যদিকে নিয়ে না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) বিকেলে জাতীয় চলচ্চিত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন





