মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চালকসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন।
ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদীখানের চালতিপাড়া এলাকায় সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইলিশ পরিবহনের একটি বাস মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। বিপরীত পাশ দিয়ে ঢাকা থেকে মাওয়া যাচ্ছিল গুনগুন পরিবহনের অপর একটি বাস।
বাস দু'টি চালতিপাড়া এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় গুনগুন পরিবহনের বাসটির মধ্যে আগুন ধরে যায়, এতে বাসটির চালকসহ ৩ জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
এসময় আরও ১৫ যাত্রীকে দগ্ধ অবস্থায় শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিরাজদিখানে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চালকসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন। ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদীখানের চালতিপাড়া এলাকায় সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।





