তৃতীয় দফায় ৮৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তফসিল ঘোষণা করেন। প্রত্যেক উপজেলা নির্বাচনে সেনামোতায়েন থাকবে বলেও তিনি জানান।
উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জামাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৭ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময়।
এর আগে দুই দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রথম দফার নির্বাচন ১৯ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]