নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম হত্যার ঘটনায় তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং আগুনের খবর পাওয়া গেছে।
টাইমনিউজবিডি প্রতিনিধি প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থেমে থেমে প্যানেল মেয়র নজরুলের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। নজরুলের নামাজে জানাযার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদী লাখো জনতা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এর পরই শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ।
এ সময় হত্যা মামলার আসামী ৪নং ওয়ার্ড কমিশনার নুর হোসেনের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
ঘটনাস্থলে ব্যাপক পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//একে//এএইচ[/b]
শ্রেণীহীন
নারায়নগঞ্জে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও জ্বলছে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম হত্যার ঘটনায় তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ এবং আগুনের খবর পাওয়া গেছে।