কক্সবাজারের চকরিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফরের বাহিনী ৫ টি ভোট কেন্দ্র সম্পূর্ণ দখলে নিয়েছে।  শাহ ওমারাবাদ উচ্চ বিদ্যালয়, শাহ আজমত উল্লাহ প্রাথমিক পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় ও চকরিয়া কেন্দ্রীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ  শুরুর ২০ মিনিটের মধ্যেই কেন্দ্র দখল করে নেয় তারা।
এসব কেন্দ্রের বাইরে গুলিবর্ষণ করে ভোটারদের তাড়িয়ে দেয়া হয়েছে। তারপর গ্রুপ করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রকাশ্যে জাল ভোট প্রদান করে।
ভোট ডাকাতির আশঙ্কা করে ইতোমধ্যে ১৯ দল সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া সংবাদ সম্মেলন ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
[b]কক্সবাজার,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]