মায়ের সাথে অভিমান করে সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় ইস্মিতা দত্ত পমি (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
ইস্মিতা দত্ত কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দা গ্রামের প্রদীপ কুমার দত্তের মেয়ে। সে ছোটকুমিরা লতিফা ছিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
সীতাকুণ্ড থানার অপারেটর নুরে আলম জানান,শুক্রবার সকালে পড়াশুনা নিয়ে পমিকে বকাবকি করে তার মা। অভিমানে সে নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রেণীহীন
সীতাকুণ্ডে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় ইস্মিতা দত্ত পমি (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। ইস্মিতা দত্ত কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দা গ্রামের প্রদীপ কুমার দত্তের মেয়ে। সে ছোটকুমিরা লতিফা ছিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।





