৫লাখ টাকা চাঁদার দাবিতে নোয়াখালীতে আবুল বাসার (২৬) নামের এক ঠিকাদারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাসার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর আলাইয়াপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
অপহৃতের ভাই আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নাসির বাহিনীর নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়।
আলাইয়ারপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী নাসির বাহিনীর সদস্য রুবেলের নেতৃত্বে দুর্বৃত্তরা বাসারকে অপহরণ করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চাঁদার দাবিতে ঠিকাদার অপহৃত
৫লাখ টাকা চাঁদার দাবিতে নোয়াখালীতে আবুল বাসার (২৬) নামের এক ঠিকাদারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বাসার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর আলাইয়াপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।





