বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্বৃত্তদের দমনে পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে করতে হবে।
শুক্রবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব সংলগ্ন মাঠে বাংলাদেশ পুলিশের চট্টগ্রামস্থ সকল ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,বিগত সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সাহসী ভূমিকা রেখেছে। গত বছর দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদার সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের অকুতোভয় পুলিশ সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে দায়িত্ব পালনে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ও উজ্জীবিত করবে।
এ সময় তিনি নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশের আবাসন সমস্যা,বিভাগীয় হাসপাতালে চিকিৎসকের সংকট,প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট,বদলি সংক্রান্ত সমস্যা,এসআইদের বেতন বৈষম্য নিরসনসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইন্সপেক্টর জেনারেলকে অনুরোধ জানান।
আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্ভাব্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে আশ্বাস দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রামস্থ জেলা পুলিশ,সিআইডি,এপিবিএন,আরআরএফ,শিল্প পুলিশ,রেলওয়ে পুলিশ এবং র্যাজবের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
'পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে'
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্বৃত্তদের দমনে পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে করতে হবে





